ডলার রিসিভ করার জন্য Payoneer অ্যাকাউন্ট কিভাবে খুলবো?

বর্তমানে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, Amazon, ড্রপশিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে কাজের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এসব কাজ করে বিদেশি ক্লায়েন্টদের থেকে ডলার আয় করা হচ্ছে । সেই ডলার নিরাপদে ও কম খরচে দেশে আনা বা টাকায় কনভার্ট করা অনেক কঠির কিন্তু ‍সেই কঠিন কাজ সহজ করেছে Payoneer পেমেন্ট গেটওয়ে ।Payoneer এ অ্যাকাউন্ট খুলে খুব সহজে এখন যে কোন মাধ্যমে আয় করা বৈদেশিক মুদ্রা টাকায় রুপান্তর করা যায়। আজ আমরা জানবো কিভাবে Payoneer এ অ্যাকাউন্ট খুলে ডলার রিসিভ করতে পারবো এবং কিভাবে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট এ সেই ডলারকে টাকায় রুপান্তর করতে পারবো। 

সূচিপত্রঃ ডলার রিসিভ করার জন্য Payoneer অ্যাকাউন্ট কিভাবে খুলবো

Payoneer অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন 

Payoneer অ্যাকাউন্ট খুলতে প্রথমে প্রয়োজন ইমেল অ্যাড্রেস ও একটি সচল মোবাইল নম্বর। এরপর প্রয়োজন এনআইডি (NID) কার্ড। তবে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সে দিয়েও অ্যাকাউন্ট খোলা যাবে। যদি কারো নিজস্ব এনআইডি (NID) কার্ড বা পাসপোর্ট না থাকে তবে ভাই, বোন বা পরিবারের যে কারো এনআইডি (NID) কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা যাবে, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ও সেই নামে হতে হবে।

Payoneer অ্যাকাউন্ট খোলার ধাপ সমূহ

অ্যাকাউন্ট খোলার মোট ৪ টি ধাপ রয়েছে। 
  • Registration
  • info and documents
  • Verification 
  • First transaction

অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন (Registration): 

অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল বা ল্যাপটপ দিয়ে যে কোন ব্রাউজার ওপেন করে google এ গিয়ে Payoneer সার্চ করে www.payoneer.com এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তারপর উপর ডান পাশে Register বা নিচে Open your account বাটনে ক্লিক করতে হবে। 
  
    

এরপর অ্যাকাউন্ট এর ধরন নির্বাচন করতে হবে।  অ্যাকাউন্ট এর ধরন নির্বাচন করে এন্টার চাপতে হবে ।
এবার ইমেল অ্যাড্রেস দিয়ে Next বাটন চাপতে হবে। প্রদত্ত ইমেলে একটি ৬ সংখ্যার কোড যাবে, সেই কোড ভেরিফাই বক্সে দিয়ে Next বাটন চাপতে হবে।
 
এবার নিজস্ব ব্যবসার জন্য প্রথম বক্সে টিক দিলে নিজের নাম লেখার অপশন আসবে। ছকে NID বা পাসপোর্ট আনুসারে First name ও Last name দিয়ে Next বাটন চাপতে হবে।
 
এবার Country অপশন এ Bangladesh নির্বাচন করে Next চাপলে মোবাইল নম্বর দেওয়ার অপশন আসবে। নির্দিষ্ট ঘরে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন এর জন্য WhatsApp বা মোবাইল এসএমএস নির্বাচন করে Next বাটন চাপতে হবে। তবে এক্ষেত্রে  WhatsApp নির্বাচন করাই ভালো। 
 
তারপর প্রদত্ত WhatsApp নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। WhatsApp থেকে ৬ সংখ্যার কোডটি নির্দিষ্ট ঘরে বসিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। 
 
এবার Password অপশন আসবে। Password তৈরি করার জন্য কমপক্ষে ১ টি ইংলিশ সংখা (0 থেকে 9), কমপক্ষে ১ টি ইংলিশ অক্ষর (A-Z, a-z) ব্যবহার করে কমপক্ষে ৭ বা তার বেশি ক্যারেক্টার দিয়ে Password সেট করতে হবে। নির্দিষ্ট ঘরে Password দিয়ে নিচে একটা টিক চিহ্ন দিয়ে Register বাটনে চাপ দিলে Payoneer অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।  

লগইন (Info and documents): 

রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ইমেল ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর কিছু প্রশ্নের উত্তর নির্বাচন করে কন্টিনিউ করলে Info and documents পেজ আসবে। এখন নিচের তথ্য গুলো সঠিক ভাবে পূরন করে Continue করলে দ্বিতীয় ধাপ শেষ হবে। 
  • About your business
           - Website
           - Region of activity
  • About you
            -Personal details
            -Residential address 
  • Bank account
            -Bank info
            -Account details
  • Confirm your info
  • Documents

অ্যাকাউন্ট ভেরিফিকেশন  

Payoneer অ্যাকাউন্ট এ লগইন করে পারসোনাল তথ্য ও ব্যাংক এর তথ্য দিয়ে ভেরিফিকেশন ধাপ আসবে । সরবরাহকৃত সকল তথ্য সঠিক হলে ভেরিফিকেশন সম্পন্ন হবে।   

প্রথম ট্রানজ্যাকশন

যে কোন মাধ্যম থেকে কমপক্ষে ১০০ ডলার জমা হলে ট্রানজ্যাকশন করা যাবে । লোকাল ব্যাংকে ট্রান্সফার করলে সাধারণত ২ কর্মদিবসের মধ্যে টাকায় স্থানান্তর হবে এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এ  জমা হবে। 

Payoneer মাস্টারকার্ড পাওয়ার উপায়

Payoneer মাস্টার কার্ড পেতে হলে অ্যাকাউন্ট এ কমপক্ষে ১০০ ডলার জমা হতে হবে, তার পর মাস্টার কার্ড এর জন্য রিকোয়েস্ট পাঠানো যাবে। অ্যাকাউন্ট এ লগ ইন করে মেনু থেকে Payoneer cards বা Bank & cards সেকশনে যেতে হবে। এবার Order card  অপশন নির্বাচন করতে হবে। তারপর ভার্চুয়াল কার্ড বা ফিজিক্যাল কার্ড সিলেক্ট করতে হবে। যে অ্যাকাউন্ট থেকে মুদ্রা রিসিভ করা হবে সেই অ্যাকাউন্ট এর মুদ্রা সিলেক্ট করে কার্ড পাওয়ার ঠিকানা দিয়ে কন্তিনিউ করতে হবে। বাংলাদেশে কার্ড পৌছাতে ২ বা ৩ সপ্তাহ লাগতে পারে। 

Payoneer অ্যাকাউন্ট এ ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার উপায়

এই আংশটি খুব গুরুত্তপূর্ণ । Info and documents  ধাপের ৩য় ধাপে Bank অ্যাকাউন্ট যোগ করতে হবে। এই ধাপে খুব সতর্কতার সাথে ব্যাংক এর নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নাম দিয়ে ধাপ সম্পন্ন করতে হবে । 

Payoneer অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্ট এ ডলার স্থান্নান্তর

Payoneer  অ্যাকাউন্ট এ ১০০ ডলার জমা হলে সেই ডলার লোকাল ব্যাংক অ্যাকাউন্ট এ ট্রান্সফার করার জন্য রিকুয়েস্ট করা যাবে । অ্যাকাউন্ট এ লগইন করে Withdraw and transfer মেনুতে গিয়ে  Withdraw to bank সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট সিলেক্ট করে যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা আছে তা সিলেক্ট করতে হবে। এরপর কত ডলার স্থানান্তর হবে তার পরিমান সিলেক্ট করে ওকে করতে হবে । সাধারনত ২ কর্মদিবসের মধ্যে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা স্থানান্তর হবে। 

Payoneer অ্যাকাউন্ট এর সুবিধা

  • এটি একটি আন্তর্জাতিক অ্যাকাউন্ট যা দিয়ে ডলার, পাউন্ড, ইউরো সহ বিশ্বের অনেক দেশের লোকাল কারেন্সি রিসিভ করে যে কোন দেশের লোকাল ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা স্থানান্তর করা যাবে
  • Fiverr, Upwork, Freelancer সহ প্রায় সকল মার্কেট প্লেস থেকে ডলার রিসিভ করা যাবে
  • লোকাল ব্যাংক এর মাধ্যমে দ্রুত টাকায় স্থানান্তর করা যাবে 
  • পেওনিয়ার মাস্টারকার্ড দিয়ে বিশ্বের যে কোন এটিএম বুথ থেকে ডলার উত্তলন করা যাবে 
  •  বাংলাদেশে পেওনিয়ার থেকে সরাসরি বিকাশ (bKash) এর মাধ্যমে টাকা উত্তলন করা যাবে  

Payoneer অ্যাকাউন্ট এর অসুবিধা

  • বার্ষিক লেনদেনের জন্য উচ্চ ফি বা চার্জ কাটা হয়
  • মুদ্রা রুপান্তর বা কারেন্সি কনভারসন এর জন্য উচ্চ ফি কাটা হয়
  • অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার ঝুকি বেশী 

উপসংহার

Payoneer হলো একটি আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে, এর মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে বৈদেশিক মুদ্রা গ্রহন ও পাঠানো সম্ভব। কিছু সীমাবদ্ধতা থাকলেও Payoneer অ্যাকাউন্ট বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য খুব গুরুত্বপূর্ণ ও সহজ একটি মাধ্যম। তবে এটি ব্যবহারে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গিয়ার বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url