বাংলা কন্টেন্ট লেখার নিয়ম
বর্তমান সময়ে বাংলা কনটেন্টের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মানসম্মত বাংলা কনটেন্টের চাহিদা অনেক বেশি ।
সুন্দর, তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট পাঠকের মনে আস্থা তৈরি করে। ভালো কনটেন্টের মূল উদ্দেশ্য হলো সঠিক তথ্য প্রদান এবং পাঠকের আগ্রহ ধরে রাখা।
কনটেন্ট লেখার জন্য কিছু নিয়ম , কৌশল ও কার্যকর পদ্ধতি অবলম্বন করা উচিত ।
বাংলা কনটেন্ট কী?
বাংলা ভাষায় যে কোনো তথ্য, অভিজ্ঞতা বা মতামতকে লিখিত আকারে উপস্থাপন করাকে বাংলা কনটেন্ট বলে । এটি হতে পারে নিউজ আর্টিকেল, ব্লগ পোস্ট, ফেসবুক পোস্ট, ইউটিউব স্ক্রিপ্ট, শিক্ষামূলক পোস্ট, গল্প বা রিভিউ আর্টিকেল ।
সূচিপত্র: বাংলা কনটেন্ট লেখার কিছু নিয়ম নিচে তুলে ধরা হলো
- ছোট ও আকর্ষণীয় টাইটেল ব্যবহার করা
- ভালো বিষয় নির্বাচনে গুরুত্ব দেওয়া
- আকর্ষণীয় ভূমিকা লিখতে হবে
- সহজ ভাষা ব্যবহার করা
- মৌলিক ও তথ্যবহুল লিখা লিখতে হবে
- ছোট প্যারাগ্রাফে লেখা
- পাঠকের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখা
ছোট ও আকর্ষণীয় টাইটেল ব্যবহার করা
যে কোনো কনটেন্ট লিখতে ছোট কিন্তু আকর্ষণীয় টাইটেল সিলেক্ট করতে হবে । ২ বা ৩ শব্দের টাইটেল বেশি সার্চ করা হয়। তবে নতুন কনটেন্ট রাইটার হিসেবে Long Tail টাইটেল নির্বাচন করতে হবে । তবে টাইটেল ৫/৬ শব্দের মধ্যে হলে সেটা পাঠকের কাছে বেশি গ্রহণযোগ্য হবে ।
ভালো বিষয় নির্বাচনে গুরুত্ব দেওয়া
এমন বিষয় নির্বাচন করতে হবে যা পাঠকের প্রয়োজনীয়তা ও সমস্যা সমাধানের পথ দেখাবে । টার্গেট পাঠকের বয়স এবং চাহিদার ভিত্তিতে বিষয় নির্ধারণ করা উচিত । রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক অনুভুতিতে আঘাত করে এমন কন্টেন্ট না লিখায় ভালো।
আকর্ষণীয় ভূমিকা লিখতে হবে
যে কোনো কনটেন্ট লিখতে শুরুতেই ভূমিকার গুরুত্ব অপরিসীম । তাই ভূমিকা লিখার সময় পুরো বিষয় সম্পর্কে পাঠককে সংক্ষিপ্ত ধারণা দিতে হবে এবং লেখা আকর্ষণীয় হতে হবে। কারন ভুমিকা পড়ে পাঠক আকৃষ্ট হলে পুরো লেখা পড়বে, নয়তো বাকি কন্টেন্ট পড়বে না।
সহজ ভাষা ব্যবহার করা
বাংলা ভাষায় কনটেন্ট লিখতে অব্যশই সহজ সরল ও সাবলীল ভাষা ব্যবহার করতে হবে । শব্দ ব্যবহার ক্ষেত্রেও পরিচিত ও সহজ শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে । সাধারনত সাধু ভাষা বা আঞ্চলিক ভাষা পরিহার করতে হবে। বাংলা কন্টেন্ট অবশ্যই চলিত ভাষায় লিখতে হবে।
মৌলিক ও তথ্যবহুল কন্টেন্ট লিখতে হবে
অন্যের লেখা কপি পেস্ট করা থেকে বিরত থাকতে হবে । সেই সাথে এমন তথ্য দিতে হবে, যাতে পাঠক নতুন কিছু জানার আগ্রহ নিয়ে পুরো বিষয়টি পড়বে। লেখায় নিজের মৌলিকতা বজায় রাখতে হবে। চেষ্টা করতে হবে নতুন কোনো তথ্য পাথকের সামনে উপস্থাপন করতে।
ছোট প্যারাগ্রাফে লেখা
পুরো কনটেন্ট ছোট ছোট প্যারায় লিখতে হবে । একেকটি প্যারা ৩/৪ লাইনে লিখলে পাঠকের মনোযোগ ধরে রাখতে সুবিধা হবে। প্রতিটি প্যারায় নতুন তথ্য লিখতে হবে এবং প্যারার লেখার সাথে হেডিং সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
পাঠকের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখা
কনটেন্ট অবশ্যই পাঠকের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হয়ে লিখতে হবে । পাঠক কি চায়, এই কনটেন্ট পরে পাঠকের কি প্রয়োজনীয়তা পূরণ হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো কন্টেন্ট পড়ে পাঠক তার সমস্যার সমাধান খুজে পায় সেরকম কন্টেন্ট লিখতে হবে।
পরিশেষে, বাংলা কনটেন্ট লেখা এখন শুধু দক্ষতা নয় , বর্তমানে এটি সম্ভাবনাময় পেশা হিসেবে বিবেচিত হচ্ছে । নিয়মিত চর্চা, পাঠকের প্রয়োজনীয়তা বুঝে লেখা এবং মৌলিক বাংলা কনটেন্ট লিখে খুব সহজেই একজন ভালো কনটেন্ট রাইটার হিসেবে পরিচিত হওয়া সম্ভব । সেজন্য, সঠিক বিষয় নির্বাচন, সহজ ভাষা এবং তথ্যবহুল কনটেন্ট লিখার সঠিক পদ্ধতি সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ ।
আরও পড়ুনঃ পেজ সূচিপত্র বানানোর ক্লাস
গিয়ার বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url